প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী ডিসেম্বরে দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া, ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর

সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর

২ ঘণ্টা আগে
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

১ সপ্তাহ আগে
ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

১ সপ্তাহ আগে
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

১ সপ্তাহ আগে
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী

‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী

১ সপ্তাহ আগে
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট
শাপলাচত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

১ সপ্তাহ আগে