প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

বিজ্ঞাপন
শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার বিশ্বাস শেখ হাসিনা একসময় দেশে ফিরে আসবেন। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় তার দেশে ফেরা স্বাভাবিক।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি মনে করেন, শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশে না ফেরেন, তাহলে তার রাজনৈতিক দল এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ভবিষ্যৎ কী হবে—সেই প্রশ্নও সামনে আসে। তাই তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফিরে আসাই স্বাভাবিক।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে প্রায় সবার হাতেই গণমাধ্যম রয়েছে। ফলে কেউ কোনো বক্তব্য শুনতে চাইলে তা শোনা থেকে বিরত রাখা বাস্তবে সম্ভব নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনার সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল। তার ভাষায়, যদি সেটি গণতন্ত্রের চর্চা না হয়ে থাকে, তাহলে বর্তমান পরিস্থিতিকেও একই মানদণ্ডে বিচার করা উচিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে এটি দেশের রাজনীতি আবারও পুরোনো সংঘাতমুখী ধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৪ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২২ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২৩ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে