প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

দুই সপ্তাহ পর মহেশখালী থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বিজ্ঞাপন
দুই সপ্তাহ পর মহেশখালী থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
কারিগরি ত্রুটি মেরামতের পর প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালী থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

গত ২১ জুলাই মহেশখালী উপকূলে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) শিপ-টু-শিপ পদ্ধতিতে এলএনজি স্থানান্তরের সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টার্মিনালটির কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ঘটনার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, টার্মিনালটি বিকল হয়ে যাওয়ার আগে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, দুর্ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী তখন জানান, প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তিনি এটিকে এক্সিলারেট এনার্জি, সামিট এবং বাংলাদেশ সরকারের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন।

দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং গৃহস্থালি পর্যায়ে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দুই সপ্তাহ পর টার্মিনালটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে রয়েছে এবং শিল্প ও বিদ্যুৎ খাতে চাপ ধীরে ধীরে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২ ঘণ্টা আগে