প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

বিজ্ঞাপন
ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির
বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী ফারাক্কা পানিবণ্টন চুক্তি আর নবায়ন না করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা। আসন্ন ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে বিহারের নিজস্ব পানির নিরাপত্তার কথা তুলে তিনি এই দাবি জানান।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিশেষ আলোচনায় সঞ্জয় কুমার ঝা উল্লেখ করেন, তিন দশক আগে সম্পাদিত এই চুক্তিটি বিহারের কৃষি, সেচ ব্যবস্থা এবং সুপেয় পানি সরবরাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে, যখন বিহারে তীব্র পানির সংকট দেখা দেয়, তখন গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও জানান, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারাজ তৈরি করা হলেও এটি বিহারের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নামিয়ে দিয়েছে। এই কারণে মেয়াদের শেষ প্রান্তে এসে পুরনো চুক্তিটি আর নবায়ন না করার দাবি জানান তিনি।

বিহার সরকারের নিজস্ব পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে রাজ্যের জন্য প্রায় ২ হাজার কিউসেক অতিরিক্ত পানির প্রয়োজন হবে। তাই বিহারের পানির দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং অঞ্চলটির লাখ লাখ মানুষের জীবিকার সুরক্ষা নিশ্চিত না করে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ফারাক্কা চুক্তি আর বাড়ানো হলে তা মারাত্মক ক্ষতির কারণ হবে বলে তিনি সতর্ক করেন

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৫০ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৫২ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে