প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম বিদেশে পড়াশোনা শেষে তরুণরা যেন দেশে ফিরতে পারে, সেই উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়’ জুলাই দিবসে পাঠানো 'মেসেজ' নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিদেশে পড়াশোনা শেষে তরুণরা যেন দেশে ফিরতে পারে, সেই উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বিদেশে পড়াশোনা শেষে তরুণরা যেন দেশে ফিরতে পারে, সেই উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশে পড়াশোনা শেষে তরুণরা যেন দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে রাষ্ট্র গঠনে সহযোগিতা করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি মনে করেন, গত ১৭ বছরে ক্ষমতাসীন সরকার শিক্ষার্থীদের কিছু দিতে ব্যর্থ হয়েছে, বরং তারা শোষণ করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এমন অনেক ব্যক্তি কাজ করছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখছেন। সরকার চায় দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করুক, তবে সেই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে যেন অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে।

সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানান তিনি। এ জন্য বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

শামা ওবায়েদ আরও বলেন, শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে। একই সঙ্গে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতেও মন্ত্রণালয় ভূমিকা রাখছে।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল

হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল

১১ ঘণ্টা আগে
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি

১১ ঘণ্টা আগে
সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম

সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম

১৯ ঘণ্টা আগে
একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ ঘণ্টা আগে
ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

২০ ঘণ্টা আগে
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

২০ ঘণ্টা আগে