প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা

বিজ্ঞাপন
ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে ভারতে চলে যান। গত দুই বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলে গেলেও ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের একটি বড় অংশ এখনো নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখেই দিন কাটাচ্ছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের অন্তত ৭০ জন নেতা অবস্থান করছেন। তাদের বেশির ভাগই কলকাতা ও আশপাশের এলাকায় থাকছেন। পাশাপাশি পুলিশের প্রায় ৪০ কর্মকর্তাও সেখানে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

একসময় সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তাসহ প্রায় ২০০ জন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করতেন। সময়ের সঙ্গে তাদের অনেকে অন্য দেশে চলে গেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আত্মীয়-স্বজনের সহায়তায় জীবনযাপন

ভারতে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, তারা এখন আত্মীয় ও বন্ধুদের সহায়তায় জীবনযাপন করছেন। তাদের অনেকেই আগের মতো আর্থিকভাবে স্বচ্ছল নন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কেউ ভাড়া বাসায় একা থাকছেন, আবার কয়েকজন মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকছেন। অনেকের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে নেই। নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার কারণে তাদের চলাফেরাতেও পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কয়েকজন জানান, দেশে থাকার সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও বর্তমানে তারা ট্যাক্সি ও গণপরিবহণ ব্যবহার করছেন।

গোপনে চলছে রাজনৈতিক যোগাযোগ

ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের অনেক নেতা রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তাদের দাবি, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলায় সহযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার কাজও তারা চালিয়ে যাচ্ছেন।

তবে ভারতে অবস্থানরত এসব নেতার সঠিক সংখ্যা, তাদের অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৩ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২১ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে