প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান ● মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ●

সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকদের মধ্যে যদি সেবার মানসিকতা না থাকে, তাহলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। শনিবার দুপুরে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে, তবে এই সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো 'প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর'—অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধকে বেশি গুরুত্ব দেওয়া। তিনি মনে করেন, রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষের মাঝে প্রথম থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এডিসন মনে করতেন, ভবিষ্যতের চিকিৎসক শুধু ওষুধ দেবেন না, বরং রোগীর খাদ্যাভ্যাস, শরীরের যত্ন ও রোগ প্রতিরোধ সম্পর্কেও তাকে সচেতন করবেন—যা বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রী জানান, রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে সরকার আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যারা সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা দেবে। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব চিকিৎসকদেরই নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন তিনি। সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

৫ ঘণ্টা আগে
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

৮ ঘণ্টা আগে
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু

শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু

৮ ঘণ্টা আগে
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৮ ঘণ্টা আগে
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

৮ ঘণ্টা আগে
সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

৯ ঘণ্টা আগে