প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

বিজ্ঞাপন
জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ এক্সপোর উদ্বোধন করেন। পরে বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও সৌদি ব্যবসায়ী প্রতিনিধি ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—জাকারিয়া নিটওয়্যার, আলেয়া এপারেলস, এমএসএএইচ কিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস, বেল বটম, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইপিবির উদ্যোগে পৃথক বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এতে সৌদি ব্যবসায়ী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পণ্য ও সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

আয়োজক পিরামিডস গ্রুপ জানিয়েছে, এবারের এক্সপোয় ৫৫০টির বেশি বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মেলার মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরির সুযোগ হবে। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

১ দিন আগে
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

২ দিন আগে
সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

২ দিন আগে
১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

২ দিন আগে
মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিব্বুল্লাহ শাহিন

মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিব্বুল্লাহ শাহিন

২ দিন আগে
বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার

বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার

৩ দিন আগে