প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তরুণ প্রজন্ম মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ এই খেলাধুলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ চলছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যেও কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

অনুষ্ঠানে তিনি ঝিনাইদহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ঘোষণা দেন। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঝিনাইদহে করা হবে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঝিনাইদহে সুইমিংপুল নির্মাণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ২২টি জেলায় সুইমিংপুল রয়েছে। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার আওতায় ঝিনাইদহেও সুইমিংপুল নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আমিনুল হক আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪টি জেলায় আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়ামসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

২ সপ্তাহ আগে
দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

১ মাস আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

২ মাস আগে
ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

২ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

২ মাস আগে
নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

২ মাস আগে
বিজ্ঞাপন