প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

আদালতে পৌঁছাতে দেরি, পেছাল পরীমনির জেরা

বিজ্ঞাপন
আদালতে পৌঁছাতে দেরি, পেছাল পরীমনির জেরা
সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির সাক্ষ্যগ্রহণের পরবর্তী ধাপের জেরা আবারও পেছিয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় রোববার (৯ আগস্ট) তার জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি।

ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর পরীমনির জেরার জন্য নতুন দিন ধার্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আদালত সূত্রে জানা যায়, সকালে শুনানি শুরুর পর পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, তার মক্কেল পথেই আছেন। দুপুর ১২টার দিকে সময় দেওয়া হলে তিনি আদালতে উপস্থিত থাকতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুপুর ১২টায় জেরার সময় পুনর্নির্ধারণ করেন। তবে দুবার ডাকার পরও পরীমনি পৌঁছাতে পারেননি। আদালতের সময়সীমা পার হওয়ার কিছুক্ষণ পর তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আইনজীবী সুরভী বলেন, ‘মারাত্মক যানজটে আটকে পড়ার কারণেই পরীমনি নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি। ফলে রোববার তার জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি এবং আদালত পরবর্তী শুনানির দিন হিসেবে ৩০ নভেম্বর ধার্য করেছেন।’

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি । মামলায় অভিযুক্ত তিন আসামি—ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম—বর্তমানে জামিনে আছেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয় এবং একই বছরের ২৯ নভেম্বর পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) পরিচালিত এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া এখনো চলমান ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

২ দিন আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

৩ দিন আগে
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

৫ দিন আগে
শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

১ সপ্তাহ আগে
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

১ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

২ সপ্তাহ আগে