প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন
বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে নদী দূষণ নিয়ন্ত্রণে সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদী দূষণমুক্ত করতে শিল্প মালিকদের সহযোগিতা প্রয়োজন। কারখানার দূষিত পানি খাল বা নদীতে না ফেলতে ইটিপি স্থাপন জরুরি। তিনি ব্যবসায়ীদের দেশের সম্পদ সৃষ্টিকারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বুড়িগঙ্গাকে টেমস নদীতে রূপান্তর করা। সবাই মিলে কাজ করলে বুড়িগঙ্গা, তুরাগ বা শীতলক্ষ্যাকে লন্ডনের টেমসের মতো গড়ে তোলা সম্ভব। তিনি গাবতলী ও আশুলিয়ায় নদীর ওপর ঝুলন্ত ব্রিজ নির্মাণ ও পর্যটকদের জন্য জাহাজ পরিচালনার কথাও জানান।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় নৌবাহিনী ‘বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা’ উপস্থাপন করে। এতে বুড়িগঙ্গায় ১৬৬টি ও তুরাগে ৫৮টি—মোট ২২৪টি বর্জ্য নিঃসরণ উৎস চিহ্নিত করা হয়েছে। শিল্পবর্জ্যের উৎসভিত্তিক তালিকা, ইটিপি স্থাপন, অনুমোদনহীন ড্রেন বন্ধ ও বর্জ্য অপসারণের মাধ্যমে পানিপ্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ইটিপি করার বিষয়টি বিবেচনা করা হবে ও ইটিপির কেমিক্যাল আমদানিতে শুল্ক কমানোর চেষ্টা করা হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, শিল্প মালিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

২ দিন আগে
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা ক্লিনিকে হামলা

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

২ দিন আগে
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৪ দিন আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

৫ দিন আগে