বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন পাওয়ার পর মহাসচিব পদ থেকে পদত্যাগ করায় রিজভীকে এই দায়িত্ব দেওয়া হলো।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন তিনি।
২০২৬ সালের ১৫ আগস্ট তাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়। এর আগে একই বছরের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।



