প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন
ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জান্নাত আরা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিরুজ্জামানের স্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হন জান্নাত আরা। এ সময় হঠাৎ একদল ভীমরুল তাঁকে আক্রমণ করে। ভীমরুলের কামড়ে তিনি মাটিতে পড়ে যান।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে তাঁকে বাড়িতে পাঠানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাঁকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন জানান, ভীমরুলের কামড়ে কারও শরীরে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া এবং অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর জটিলতা তৈরি হতে পারে। তাই কামড়ের পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
দুর্ঘটনা থেকে আরও
পায়রা নদীতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

৩ দিন আগে
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১ সপ্তাহ আগে
পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই

পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই

২ সপ্তাহ আগে
চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

২ সপ্তাহ আগে
সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

৩ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

৩ সপ্তাহ আগে