প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানালেন শামা ওবায়েদ মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে: মঈন খান বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ এক মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম বিমান ও পর্যটন খাত ঢেলে সাজাতেই মন্ত্রিসভায় পরিবর্তন: রশিদুজ্জামান মিল্লাত

মেট্রো স্টেশনে পার্কিং ইজারা, ফি নিয়ে যাত্রীদের ক্ষোভ

বিজ্ঞাপন
মেট্রো স্টেশনে পার্কিং ইজারা, ফি নিয়ে যাত্রীদের ক্ষোভ
মেট্রোরেল স্টেশনের নিচের খালি জায়গায় পার্কিং ব্যবস্থা চালু করতে তিনটি স্টেশন ইজারা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের গ্রাউন্ড লেভেলে চালু হওয়া এ পার্কিং ব্যবস্থা নিয়ে একদিকে স্বস্তি থাকলেও অন্যদিকে ফি আদায়ের পদ্ধতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, দুই বছরের চুক্তিতে তিনটি স্টেশনের পার্কিং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে। উত্তরা উত্তরে দায়িত্ব পেয়েছে মাস্টার এন্টারপ্রাইজ, উত্তরা সেন্টারে মাহি ইন্টারন্যাশনাল এবং উত্তরা দক্ষিণে ভূমিস লিমিটেড।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উত্তরা উত্তর মেট্রো স্টেশনে পার্কিংয়ের জন্য ডিএমটিসিএলের নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়েছে। তালিকা অনুযায়ী, কার বা জিপ গাড়ির জন্য দুই ঘণ্টা পর্যন্ত ৬০ টাকা, মোটরসাইকেলের জন্য ৩০ টাকা, সাইকেলের জন্য ১০ টাকা এবং মাইক্রোবাস বা হায়েসের জন্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাসিক পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শনিবার (২২ আগস্ট) পার্কিং ইজারার বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের মার্কেটিং ম্যানেজার মো. ওসমান গনি বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। তাঁর দাবি, স্টেশনসংলগ্ন এলাকায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যাত্রীদের ওঠানামায় যে বিশৃঙ্খলা ও ভোগান্তি হতো, পার্কিং ব্যবস্থা চালুর পর তা অনেকটাই কমেছে।

তিনি আরও জানান, নির্ধারিত তিনটি প্রতিষ্ঠানের বাইরে অন্য কেউ পার্কিংয়ের নামে অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইজারাদারদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই পার্কিং ফি নির্ধারণ করা হয়েছে। তবে ইজারাদার প্রতিষ্ঠান চাইলে নির্ধারিত হারের চেয়ে কম ফি নিতে পারবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে পার্কিং ব্যবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, গাড়ি রেখে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ পার্কিংয়ের সুযোগ তৈরি হওয়ায় এটি ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে যানজটের কারণে গাড়ি রেখে মেট্রোরেলে যাতায়াত করা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা কাজে আসবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্যদিকে, কয়েকজন যাত্রীর অভিযোগ, অল্প সময়ের জন্য কাউকে যাত্রী ওঠানো বা নামানোর কাজে স্টেশনে থামলেও পার্কিং ফি আদায়ের চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, পার্কিং ব্যবস্থাকে কার্যকর করতে হলে যাত্রী ওঠানামা ও প্রকৃত পার্কিংয়ের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

একজন গাড়িচালক বলেন, পার্কিং চালুর ফলে গাড়ি নিরাপদে রাখার সুযোগ তৈরি হয়েছে, যা ইতিবাচক। তবে যাত্রী ওঠানো-নামানোর জন্য স্বল্প সময় অবস্থান করলেও যদি পার্কিং ফি নেওয়া হয়, তাহলে সেটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব।

মেট্রোরেল যাত্রীদের কেউ কেউ আরও প্রশ্ন তুলেছেন, স্টেশনগুলোর নিচের সড়কে দীর্ঘ সময় অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকলেও সেগুলোর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। তাদের মতে, একদিকে পার্কিংয়ের জন্য ফি নেওয়া হচ্ছে, অন্যদিকে অবৈধ বা অনিয়ন্ত্রিতভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।

ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেশনগুলোর নিজস্ব খালি জায়গা ব্যবহার করেই পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। আগে এসব জায়গায় বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হতো। নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে সেই বিশৃঙ্খলা কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এর আগে গত ৮ জানুয়ারি উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেলে কার, মোটরসাইকেল ও বাইসাইকেলের পার্কিং স্ট্যান্ড স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমটিসিএল। ওই প্রক্রিয়ার মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে পার্কিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা সরকারের

ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা সরকারের

১ দিন আগে
বুড়িগঙ্গার আদি চ্যানেল পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর উদ্যোগ

বুড়িগঙ্গার আদি চ্যানেল পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর উদ্যোগ

১ দিন আগে
ঢাকায় সপ্তাহব্যাপী 'হৃদয়ে ঢাকা-৪১৬' চলচ্চিত্র উৎসব শুরু ২২ আগস্ট

ঢাকায় সপ্তাহব্যাপী 'হৃদয়ে ঢাকা-৪১৬' চলচ্চিত্র উৎসব শুরু ২২ আগস্ট

৩ দিন আগে
বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকার অবস্থান কত?

৩ দিন আগে
আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

৪ দিন আগে
নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র্যালি

নাগরিকদের দায়িত্ববোধ জাগাতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ সাইকেল র্যালি

১ সপ্তাহ আগে