প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানালেন শামা ওবায়েদ মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে: মঈন খান বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ এক মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম বিমান ও পর্যটন খাত ঢেলে সাজাতেই মন্ত্রিসভায় পরিবর্তন: রশিদুজ্জামান মিল্লাত

কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, পাল্টা ব্যবস্থা অটোয়ার

বিজ্ঞাপন
কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, পাল্টা ব্যবস্থা অটোয়ার
ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে টানা তিন দিনের বাণিজ্য আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২২ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শনিবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এর পরই কানাডীয় পণ্যের ওপর নতুন করে উচ্চ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক দেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি কার্যকর বাণিজ্য চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তা কানাডার স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ছিল না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কার্নি আরও জানান, নতুন করে শুরু হওয়া বাণিজ্য সংঘাতের নেতিবাচক প্রভাব থেকে কানাডার ব্যবসায়ী ও কর্মীদের সুরক্ষায় সরকার অতিরিক্ত সহায়তামূলক পদক্ষেপ নেবে।

অন্যদিকে, আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কানাডাকেই দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার। তাঁর অভিযোগ, আগে যে শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন থেকে কানাডা সরে গেছে। শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তোলার কারণে আলোচনায় তৈরি হওয়া ভারসাম্যও নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার মোট পণ্যের প্রায় ৫ শতাংশ পড়বে। এর মধ্যে ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র ও দুগ্ধজাত পণ্য রয়েছে। পাশাপাশি কানাডার ইস্পাত, কাঠ ও গাড়ির ওপর আগে থেকে কার্যকর থাকা মার্কিন শুল্কও বহাল রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে কানাডার পণ্যের ওপর কয়েক দফায় শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডাও। গত জুলাইয়ে মার্কিন পণ্যের ক্ষেত্রে কানাডার বৈষম্যমূলক বাণিজ্যনীতির অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে দেশটির বিপুলসংখ্যক পণ্যের প্রবেশ কঠিন হয়ে পড়তে পারে। এতে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

১৫ ঘণ্টা আগে
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

১ দিন আগে
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

৩ দিন আগে
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

৩ দিন আগে
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

৩ দিন আগে