প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ

বিজ্ঞাপন
সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনালে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও বিভিন্ন স্থানে থাকা এসি বাসের কাউন্টারগুলো টার্মিনালে স্থানান্তরের মাধ্যমে যানজট কমানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় জানানো হয়, ডিএমপি ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনার মাধ্যমে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। এতে এসি বাসের সার্ভিসিং, যাত্রী ওঠানামা এবং কাউন্টার ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত জায়গা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের নির্দেশ দেন। প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে বলে বাস মালিক সমিতিকে স্বল্প সময়ে কাজ বাস্তবায়নের একটি প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।

সভায় যাত্রীসেবা উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে এসি বাসের কাউন্টার স্থাপন, প্রবেশপথ প্রশস্তকরণ, পার্কিং শেড ও ওয়াকওয়ে নির্মাণ এবং খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে নতুন কাউন্টার শেড নির্মাণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া বর্ষাকালে কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়া, টার্মিনালের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ডিএসসিসি কর্তৃপক্ষের আশা, পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়ন হলে সায়েদাবাদ এলাকায় গণপরিবহনের শৃঙ্খলা বাড়বে, সড়কে ছড়িয়ে থাকা বাস কাউন্টারজনিত যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

২ দিন আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

৩ দিন আগে
উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ দিন আগে
দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

৫ দিন আগে