প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া

বিজ্ঞাপন
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও কাজে যোগদানের জন্য আট ধাপের প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। এ নির্দেশনাকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথমে নিয়োগকর্তাকে প্রয়োজনীয় কর্মীর জন্য আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকারের পর কোটা অনুমোদন দেওয়া হবে। পরবর্তী ধাপে লেভি ও সরকারি ফি পরিশোধের পর নিয়োগকর্তাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এরপর কর্মীর নিজ দেশে মালয়েশিয়ার দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ষষ্ঠ ধাপে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

এরপর ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ এবং সবশেষে মালয়েশিয়ায় কর্মীর প্রবেশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে সিন্ডিকেট ও অনিয়মের। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজার পুনরায় চালু করতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

৪ দিন আগে
দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

৫ দিন আগে
মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

১ সপ্তাহ আগে
সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

১ সপ্তাহ আগে
তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

১ সপ্তাহ আগে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

২ সপ্তাহ আগে