প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

বিজ্ঞাপন
সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের বিভিন্ন গণআন্দোলনে কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও লেখনী মানুষকে প্রতিবাদ ও প্রতিরোধের শক্তি জুগিয়েছে। জুলাই আন্দোলনেও তাঁর গান তরুণদের অনুপ্রাণিত করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রিজভী বলেন, স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণজাগরণে তরুণ-কিশোরেরা নজরুলের গান গেয়ে রাজপথে নেমেছেন। ফ্যাসিবাদ, জুলুম, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নজরুলের সাহিত্য থেকেই পাওয়া যায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদে নজরুলের গান, কবিতা ও লেখনী মানুষকে সাহস জোগায়। সামাজিক অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে তাঁর শাণিত লেখনী ছিল শক্তিশালী প্রতিবাদের ভাষা।

নজরুলের সাহিত্যিক অবদানের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর বিচরণ ছিল। কবিতা, উপন্যাস, ছোটগল্প ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর রচিত প্রায় চার হাজার গানের অধিকাংশের সুরও তিনি নিজেই করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রিজভী বলেন, বর্তমান সময়েও নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বাড়ানো জরুরি। তাঁর বাণী ও আদর্শ মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে নির্ভীক হতে অনুপ্রাণিত করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন শফিকুর রহমান

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন শফিকুর রহমান

২২ ঘণ্টা আগে
ছায়া সরকারে এনসিপিকে না রাখায় জামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

ছায়া সরকারে এনসিপিকে না রাখায় জামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

১ দিন আগে
যেই অন্যায় করুক, আইনের আওতায় আনতে হবে: রিজভী

যেই অন্যায় করুক, আইনের আওতায় আনতে হবে: রিজভী

১ দিন আগে
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

২ দিন আগে
এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

২ দিন আগে
উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

২ দিন আগে