প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিজ্ঞাপন
পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। খন্দকার আশফাকুজ্জামানকে গাজীপুর থেকে বরগুনা, শাহ শিবলী সাদিককে মাগুরা থেকে গাজীপুর এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধা, মো. সাইফুল ইসলামকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল থেকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি, মান্না দেকে বান্দরবান সদর সার্কেল থেকে এপিবিএন এবং সিআইডির মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে মোহাম্মদ রেজা সারোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সাতক্ষীরা এবং কাজী মাকসুদা লিমাকে পিটিসি, টাঙ্গাইল থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি, রেলওয়ে পুলিশের জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল এবং এপিবিএনের ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে সহকারী পুলিশ সুপার এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে এসএমপি, সিলেটে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে বদলির ১৯ আগস্টের আদেশও বাতিল করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ৬ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১১ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৫ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৫ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে