প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন
দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা
দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। বুধবার (২৬ আগস্ট) ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় মুসকানের জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।

মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে ছিলেন। খবর পেয়ে তিনি আমানকে দ্রুত মুসকানের বাসায় যেতে বলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আমানের দাবি, মুসকানের বোনদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ইমরান এর আগেও তাকে হয়রানি করেছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ইমরানের সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া

নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া

২৩ ঘণ্টা আগে
২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

১ দিন আগে
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

৪ দিন আগে
একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'
মেরিয়েম উজেরলির তারকা হওয়ার অদম্য গল্প

একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

১ সপ্তাহ আগে
‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

১ সপ্তাহ আগে
এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে