প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ

বিজ্ঞাপন
ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ
ভরা মৌসুমের মাঝামাঝি সময়ে নদীতে ইলিশের সরবরাহ বাড়ায় ভোলার বাজারে কমতে শুরু করেছে ইলিশের দাম। আকার ও মানভেদে কেজিপ্রতি দাম কমেছে প্রায় ৫০ থেকে ২০০ টাকা।

ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহ ধরে নদীতে জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়ছে। ফলে আড়ত ও স্থানীয় বাজারে সরবরাহ বেড়েছে। দাম কিছুটা কমায় ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভোলার বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা, মাঝারি আকারের ইলিশ প্রায় ২ হাজার ৫০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বাড়লেও প্রত্যাশিত হারে দাম কমেনি। অনেক ব্যবসায়ী এখনো আগের দামেই মাছ বিক্রি করছেন বলেও অভিযোগ তাঁদের।

সচেতন মহলের মতে, ইলিশের দাম কিছুটা কমলেও তা এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। সরবরাহ আরও বাড়ানোর পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং করা হলে দাম আরও সহনীয় হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভোলা কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল জানান, মাছসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাঁদপুরের সোনা ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে আটক

চাঁদপুরের সোনা ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে আটক

২ ঘণ্টা আগে
নিখোঁজ নয়, আর্থিক সংকটে সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু

নিখোঁজ নয়, আর্থিক সংকটে সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু

১ দিন আগে
চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ

চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ

১ দিন আগে
ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

২ দিন আগে
‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’

‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’

২ দিন আগে
পাবনার হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা শনাক্ত, তদন্ত কমিটি

পাবনার হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা শনাক্ত, তদন্ত কমিটি

২ দিন আগে