প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

বিজ্ঞাপন
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন
২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, জিপিএ-৫-এর কৃত্রিম বন্যার পরিবর্তে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাহদী আমিন জানান, ২০২৮ সালের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হচ্ছে। আগামী বছর থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও চতুর্থ শিল্পবিপ্লবভিত্তিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাতে নতুন বিষয় যুক্ত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, আগের সময়ে ফলাফল ভালো দেখাতে কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়ানোর প্রবণতা ছিল। এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীরা নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে প্রকৃত ফল পেয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অকৃতকার্য ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ নীতিমালা তৈরির কথা জানিয়ে তিনি বলেন, তাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রয়োজনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বেকারত্ব কমাতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। এর মাধ্যমে দক্ষ তরুণ-তরুণীদের নিবন্ধন করে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা হবে। পর্যায়ক্রমে এ উদ্যোগ দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে।

শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে শিক্ষকদের হাতে ট্যাবলেট দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও পেশাটিকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। গবেষণায় সরকারি বরাদ্দ বাড়ানো হবে।

গ্রাম ও শহরের বিদ্যালয়ের বৈষম্য কমাতে ‘প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘ইনোভেশন ও স্টার্টআপ কম্পিটিশন’-এর মতো জাতীয় প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, কর্মসংস্থান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা

রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা

৪ দিন আগে
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

৪ দিন আগে
বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

১ সপ্তাহ আগে
মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম

১ সপ্তাহ আগে
তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

১ সপ্তাহ আগে
শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

১ সপ্তাহ আগে