প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী ১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

বর্জ্যের বিনিময়ে বাজার, পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি-বিদ্যানন্দের উদ্যোগ

বিজ্ঞাপন
বর্জ্যের বিনিময়ে বাজার, পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি-বিদ্যানন্দের উদ্যোগ
পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি চালু করেছে।

সোমবার রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে কর্মসূচিটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা বর্জ্য জমা দিয়ে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ বিভিন্ন নিত্যপণ্য সংগ্রহ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিএসসিসি প্রশাসক বলেন, প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ড্রেন ও নালা-নর্দমায় ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দেওয়ার মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলাবদ্ধতা কমানো সম্ভব।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল নির্মাণ করা হবে। আগামী ৩-৪ মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচিও চালুর পরিকল্পনা রয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, প্রান্তিক মানুষকে শুধু সহায়তা নয়, পরিচ্ছন্নতার অংশীদার করাই এ উদ্যোগের লক্ষ্য। গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে খাবার দেওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রকল্পের আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

২৩ ঘণ্টা আগে
শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

২ দিন আগে
আগামী ৮-১০ দিনের মধ্যে ই-রিকশা চালুর সিদ্ধান্ত: শাহে আলম

আগামী ৮-১০ দিনের মধ্যে ই-রিকশা চালুর সিদ্ধান্ত: শাহে আলম

৩ দিন আগে
আ.লীগকে ফিরিয়ে আনতে রাজনীতি ঘোলাটে করছে জামায়াত: ডিএসসিসি প্রশাসক

আ.লীগকে ফিরিয়ে আনতে রাজনীতি ঘোলাটে করছে জামায়াত: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল

আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল

৪ দিন আগে