প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

বিজ্ঞাপন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন
নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এর আওতায় থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে তাদেরও নতুন কাঠামোর সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন বেতন কাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বর্তমান পদ ও গ্রেড অনুযায়ী মূল বেতন বাড়বে। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমাণ গ্রেডভেদে ভিন্ন হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন কাঠামোয় ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন বাড়বে প্রায় ১০০ থেকে ১৪২ শতাংশ।

দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাদের মধ্যে প্রায় চার লাখ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পৌনে দুই লাখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ২৩ হাজারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর হবে না। চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে পুরো বর্ধিত মূল বেতন বাস্তবায়নের কথা রয়েছে। আর ভাতাগুলো একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিকল্পনা অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে বাকি ২৫ শতাংশ কার্যকর হবে। ১ম থেকে ৯ম গ্রেডে যথাক্রমে ৪০, ৩০ ও ৩০ শতাংশ হারে বর্ধিত বেতন বাস্তবায়ন করা হবে।

ফলে নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নিজ নিজ গ্রেড অনুযায়ী উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২১ ঘণ্টা আগে
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

২ দিন আগে
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা

রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা

৫ দিন আগে
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

৬ দিন আগে
বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

১ সপ্তাহ আগে
মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম

১ সপ্তাহ আগে