প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন: কৃষিমন্ত্রী নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী ১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন
ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধকে স্বাগত জানায় না এবং চলমান সংঘাত কোনো পক্ষের স্বার্থেই নয়।

কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ‘সাংহাই প্লাস’ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পেজেশকিয়ান সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সময় ইরানের প্রতি ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের নীতি সবসময় সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পরিবর্তে শক্তি প্রয়োগ ও সংঘাতের পথ বেছে নিয়েছে। তবে ইরান এখনো চুক্তি ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আগ্রহী।

ইরানের প্রেসিডেন্ট মোদিকে বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের যোগাযোগ কাজে লাগিয়ে যুদ্ধ ও রক্তপাত বন্ধ এবং সংলাপের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্যদিকে মোদি বলেন, কঠিন সময়েও ভারত ইরানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা করেছে। তিনি পেজেশকিয়ানকে শান্তিপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার প্রশংসা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে দুই দেশের পরিবহন ও সামুদ্রিক সহযোগিতা, হরমুজ প্রণালির পরিস্থিতি, চাবাহার বন্দর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

৫ ঘণ্টা আগে
নেপালের বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়াল ২ হাজারে

নেপালের বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়াল ২ হাজারে

৩ দিন আগে
মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

৪ দিন আগে
হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

৪ দিন আগে
ফেড চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফেড চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

৪ দিন আগে
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ শত শত পর্যটক

নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ শত শত পর্যটক

৪ দিন আগে