মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি সুস্থ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশে এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সভা-সমাবেশ বন্ধ করতে বিভিন্ন সময় ১৪৪ ধারা জারি ও নির্যাতন চালানো হয়েছে। এরপরও হাটহাজারীর বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।
তিনি বলেন, জনগণ অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির পাশে থাকবে। দেশকে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে বিএনপি প্রস্তুত। পাশাপাশি অতীতে সংঘটিত অন্যায়-অত্যাচারের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




