প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিজ্ঞাপন
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার লেনদেনের শুরুতে দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বাড়ে।

বিনিয়োগকারীদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তেলের বাজারে সরবরাহ-ঝুঁকি বাড়িয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৫২ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ৮০ সেন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে ৯১.০২ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে মঙ্গলবারও উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, সংঘাত আরও বাড়লে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট

২২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

১ দিন আগে
নেপালের বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়াল ২ হাজারে

নেপালের বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়াল ২ হাজারে

৪ দিন আগে
মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

৪ দিন আগে
হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

৫ দিন আগে
ফেড চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফেড চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

৫ দিন আগে