প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ পুরোপুরি সৌরশক্তিনির্ভর হবে: প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম অটোরিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২

ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বিজ্ঞাপন
ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার সকালে ধউর ব্রিজে আয়োজিত অনুষ্ঠানে সেতু দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের পৃথক সেতু দুটি টোলমুক্ত থাকবে। একটি দিয়ে ধউর থেকে আশুলিয়া এবং অপরটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ দ্রুত করার পাশাপাশি যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরও বড় একটি অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে ইউটিলিটি স্থানান্তর বড় চ্যালেঞ্জ হলেও সমন্বিত উদ্যোগে তা দ্রুত সম্পন্ন করা হয়েছে। জনগণের অর্থের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে প্রকল্পের প্রতিটি ব্যয় যৌক্তিক ও অপচয়মুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, তুরাগ নদীর নাব্যতা ও পানি প্রবাহ অক্ষুণ্ণ রেখে কারিগরি মান বজায় রেখেই সেতু দুটি নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংশ্লিষ্টরা আশা করছেন, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-আশুলিয়া করিডোরে যানজট কমবে এবং আশপাশের শিল্পাঞ্চলে পণ্য ও মানুষের চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

৪ ঘণ্টা আগে
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বালুমহাল দখল নিয়ে বিরোধের তথ্য

ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বালুমহাল দখল নিয়ে বিরোধের তথ্য

৪ ঘণ্টা আগে
চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ

চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ

১৬ ঘণ্টা আগে
শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে: মীর হেলাল

শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে: মীর হেলাল

২০ ঘণ্টা আগে
শান্তি-সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চাই: পার্বত্যমন্ত্রী

শান্তি-সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চাই: পার্বত্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২১ ঘণ্টা আগে