প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক

বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ বৈঠকে অংশ নেয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত তুলে ধরেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিকেএমইএর প্রতিনিধি দলে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দারসহ পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, মো. সালাউদ্দিন আহমেদ শামীম ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৫ ঘণ্টা আগে
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১ দিন আগে
বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

২ দিন আগে
নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক

নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক

২ দিন আগে
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

২ দিন আগে
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

৩ দিন আগে