প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদার কথা বলে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। অর্থনীতি উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে তাঁর সময় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এসব খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতেও জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

১৫ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

১৫ ঘণ্টা আগে
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২১ ঘণ্টা আগে