প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮ চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল চব্বিশের আন্দোলনে ডিবিতে কী ঘটেছিল, জানালেন সারজিস বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিজ্ঞাপন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৬ দশমিক ৪ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বরের মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪২৮ দশমিক ৮০ ডলারে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী অবস্থান ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাড়িয়েছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কায় এর দামে চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ৩ শতাংশ, প্ল্যাটিনামের ২ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছে।

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারিত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

১১ ঘণ্টা আগে
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

১১ ঘণ্টা আগে
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে বিহারের স্বার্থ বিবেচনার আশ্বাস ভারতের

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে বিহারের স্বার্থ বিবেচনার আশ্বাস ভারতের

১ দিন আগে
আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ, আইন পাস

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ, আইন পাস

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট

৩ দিন আগে