আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারে না।
তিনি আরও বলেন, আদালত স্পষ্ট করেছেন—বিআরটিএর অনুমোদিত বাসই সড়কে চলতে পারবে। স্লিপার বাস চালানোর অনুমতি না থাকায় নিয়মের বাইরে এসব বাস চলাচলের সুযোগ নেই।


