প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা মৌখিকের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

বিজ্ঞাপন
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর
মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদক এখন বড় সামাজিক সমস্যা। দ্রুত মাদক নিয়ন্ত্রণ করা না গেলে এর বিস্তার আরও বাড়বে এবং সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মাদক কারবারিদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রতিটি এলাকায় বিশেষ টিম গঠনের নির্দেশ দেন তিনি। তালিকা অনুযায়ী মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে আনার ওপরও গুরুত্ব দেন তিনি। এগুলোকে দ্রুত নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উন্নয়নমূলক কাজের ধীরগতি থাকলে তা তাকে অবহিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়নে পুলিশের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান সংসদ সদস্যরা।

সভায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

১ দিন আগে
নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

৩ দিন আগে
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

৬ দিন আগে
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

৬ দিন আগে
রাজধানীতে আজও তুমুল বৃষ্টির আভাস

রাজধানীতে আজও তুমুল বৃষ্টির আভাস

১ সপ্তাহ আগে
ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে