প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ●

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

বিজ্ঞাপন
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক
পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে কৃষক কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার ফেনীর সোনাগাজী উপজেলার সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, উদ্বোধনী দিনে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক ছাপানো কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুই কোটিরও বেশি প্রকৃত কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধা পাবেন। কার্ডের মাধ্যমে সার, বীজসহ সরকারি সহায়তা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সার নিয়ে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিলারের বাইরে সার মজুতের অভিযোগ তদন্তে কয়েকটি দল কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব এলাকায় আধুনিক ও উৎপাদনমুখী কৃষি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। শীতকালীন স্বল্পমেয়াদি ফসলসহ সম্ভাবনাময় কৃষিপণ্য উৎপাদনে প্রয়োজনীয় প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা

মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা

৯ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

৩ ঘণ্টা আগে
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

১ দিন আগে
চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

২ দিন আগে
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

২ দিন আগে