রোববার জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সরকারি দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীকে বরণে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের’ উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকার বন্যা ও জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে।


