ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। ভূমিদস্যুদের সিন্ডিকেট ভেঙে দিতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


