প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী

বিজ্ঞাপন
চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী
চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নাইটার) আট শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিসিসিসিআইয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চীনের ঝেজিয়াং এগ্রিকালচারাল বিজনেস কলেজে প্রশিক্ষণে অংশ নেবেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাণিজ্য সচিব বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মসূচি দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিসিসিসিআই সভাপতি বলেন, চীনে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক উৎপাদন প্রযুক্তি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। দেশে ফিরে অর্জিত জ্ঞান বস্ত্র ও পোশাক খাতের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাইটারের পরিচালক আশিকুল আলম রানা, ঝেজিয়াং এগ্রিকালচারাল বিজনেস কলেজের শিক্ষক মো. হামিদুর রহমান, বিসিসিসিআইয়ের নেতৃবৃন্দ, সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২৩ ঘণ্টা আগে
ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

২৩ ঘণ্টা আগে
জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

১ দিন আগে
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২ দিন আগে
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

২ দিন আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৩ দিন আগে