প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

বিজ্ঞাপন
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। তবে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে দলটির নেতাদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে সমাবেশের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। একই দিনে সেখানে তিন দফা দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দাবিগুলোর মধ্যে রয়েছে দলটির কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও দণ্ড বাতিল এবং আটক রাজনৈতিক নেতাদের মুক্তি। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, তারা কোনো অপ্রীতিকর কর্মসূচি দেবে না এবং আলোচনার সুযোগ থাকলে তাতেও রাজি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে আওয়ামী লীগের একটি অংশ তার এ অবস্থানের বিরোধিতা করছে। তারা তারেক রহমান ও তার সফরসঙ্গীদের প্রতিরোধে কঠোর কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে।

এদিকে বিএনপিও আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে দুই পক্ষেরই কর্মসূচি পালনের অনুমতি থাকায় সেদিন সংঘাতের আশঙ্কা করছেন নিউইয়র্কের প্রবাসীরা। প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

২৩ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

২৩ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

২ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে