প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই ● তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা ● নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম ● আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১ ● টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ● আমজনতার তারেককে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ● আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণ শুরুর নির্দেশ ● অবৈধ উপায়ে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ●

ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি

বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি
ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে ভূমি মন্ত্রণালয়। অনলাইন সেবা সম্প্রসারণ, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও আইনি সংস্কারে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৯ থেকে ২১ মে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হয়। এ সময় নামজারি, ভূমি উন্নয়ন কর, সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে ১ হাজার ২৮৬টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণে ছয়টি জেলায় জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং শুরু হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ‘ভূমিপিডিয়া ১.১’, চ্যাটবট এবং অনলাইন অভিযোগ ও কারিগরি সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা সিস্টেমে (ডিএলআরএমএস) ৮ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫৭টি খতিয়ান ও ২ লাখ ৩০ হাজার ৪৭৭টি মৌজা ম্যাপ শিট আপলোড করা হয়েছে। ভূমি অধিগ্রহণের স্বচ্ছতা বাড়াতে এলএআরএমএস সফটওয়্যার চালু হয়েছে এবং ক্ষতিপূরণের অর্থ সরাসরি ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম চলছে।

এ ছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। শূন্য পদে ১ হাজার ২৪০ জন জনবল নিয়োগ, ৩২১ জন কানুনগো ও ২৫ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০টি উপজেলার ভূমি জোনিং ম্যাপ প্রস্তুত এবং নতুন চরভূমি ও জলমহাল ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই

৮ ঘণ্টা আগে
নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

১৭ ঘণ্টা আগে
টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
আমজনতার তারেককে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

১৭ ঘণ্টা আগে
আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে