বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আনসার বাহিনীর এ উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ এখন থেকে অদক্ষ শ্রমিক নয়, বরং বিশ্বমানের দক্ষ জনশক্তি রপ্তানি করবে।
বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় অভিবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন আরিফুল হক চৌধুরী। রিক্রুটিং এজেন্সিগুলোকে সৎভাবে ব্যবসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কারীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


