প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবেন ৮ দেশের নাগরিকরা

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি

বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

১৪ সেপ্টেম্বর দেওয়া বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয়; এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত সরকার জনগণকে ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিএনপি নির্বাচনের আগে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা ভুলে গেছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। গণতন্ত্রের পাশাপাশি ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধনির্ভর সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে। গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিবৃতির শেষাংশে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতের আমীর।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

৪ ঘণ্টা আগে
আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ ঘণ্টা আগে
চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

৪ ঘণ্টা আগে
নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

২১ ঘণ্টা আগে
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

২৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১ দিন আগে