প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

বিজ্ঞাপন
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ বাড়ার সঙ্গে অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বও বেড়েছে। অপরাধের শুধু উপসর্গ নয়, এর মূল কারণ খুঁজে বের করতে হবে। তাঁর মতে, বিভিন্ন অপরাধের পেছনে মাদক ও জুয়া বড় ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ক্রাইম রিপোর্টাররা ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার বিষয়েও আইনগত দিক পর্যালোচনা করা হবে।

অনলাইন জুয়া ও মাদকসহ নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আইনি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন আধুনিক করা হচ্ছে। এ সময় তিনি ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়নের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

২ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

৪ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

৪ ঘণ্টা আগে
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

৫ ঘণ্টা আগে