সোহাগ কাজী ওই গ্রামের লতিফ কাজীর ছেলে। পুলিশ জানায়, মাদক বিক্রির অভিযোগে তার ওপর নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তল্লাশি করা হলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


