প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান

বিজ্ঞাপন
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান
নতুন বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে দক্ষ, সৃজনশীল, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইসমাইল জবিউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়। এখানে শিক্ষার্থীরা ভিন্নভাবে চিন্তা, সমস্যা সমাধান, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জনের সুযোগ পায়। আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানী হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞানী ও মানবিক মানুষ তৈরি করাও জরুরি। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষি, পরিবেশ, পানি, স্বাস্থ্য, প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গবেষণায় গুরুত্ব দিতে হবে। এমন গবেষণা প্রয়োজন, যার সুফল বাস্তব জীবনে মানুষের কাজে আসে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন উপদেষ্টা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে
আওয়ামী আমলের নীতিকেও ছাড়িয়ে যাচ্ছে বর্তমান ঢাবি প্রশাসন: ডাকসু জিএস

আওয়ামী আমলের নীতিকেও ছাড়িয়ে যাচ্ছে বর্তমান ঢাবি প্রশাসন: ডাকসু জিএস

২৩ ঘণ্টা আগে
বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ দিন আগে
চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী

চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী

৩ দিন আগে
২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

৪ দিন আগে
ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

৪ দিন আগে