শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটি নির্ধারিত হয়েছে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কর্মদিবসে উপস্থিত হতে হবে।
তবে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব। কারণ ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এদিকে ২৬ সেপ্টেম্বর শুভ মধু পূর্ণিমা পড়লেও দিনটি শনিবার হওয়ায় আলাদা সরকারি ছুটির প্রয়োজন হবে না।


