প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর দিনক্ষণ ঠিক হয়নি: সচিব ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ বাণিজ্য সচিবের নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর দিনক্ষণ ঠিক হয়নি: সচিব

বিজ্ঞাপন
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর দিনক্ষণ ঠিক হয়নি: সচিব
মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে। তবে বাংলাদেশি কর্মী পাঠানোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি গ্রহণকালে তিনি এ কথা বলেন। স্মারকলিপিতে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ, সিন্ডিকেট বন্ধ, অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সচিব বলেন, শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। সরকার চায় না কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট এ সুযোগ নিয়ে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করুক। বায়রার দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতারণা বন্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী পাঠানোর প্রক্রিয়া ও দিনক্ষণ চূড়ান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

১ ঘণ্টা আগে
সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ বাণিজ্য সচিবের

সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ বাণিজ্য সচিবের

১ ঘণ্টা আগে
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

৩ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

৪ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

৪ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫ ঘণ্টা আগে