বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে চার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান পদোন্নতি পেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হয়েছেন। এসবির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল এবং জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। মো. সায়েদুর রহমান ও মো. ইকবাল হোসেনও পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।
এ ছাড়া ডিআইজি পর্যায়ে মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জে, মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জে, মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি এবং মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।



