বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯৪৬ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে এক হাজার ২৮২ জনের। ফলে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।


