প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

বিজ্ঞাপন
দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
টানা তৃতীয় মাসে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। এর আগে জুনে ৯ দশমিক ১৬ এবং মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশ ছিল মূল্যস্ফীতি। মে মাসের সর্বোচ্চ পর্যায় থেকে তিন মাসে তা কমেছে ১ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্যস্ফীতিও কমে ৭ দশমিক ০২ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গ্রাম ও শহর উভয় এলাকাতেই মূল্যস্ফীতি কমেছে। আগস্টে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। শহরাঞ্চলে জুলাইয়ের ৮ দশমিক ২৪ শতাংশ থেকে কমে আগস্টে হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ মূল্যচাপ কমাতে ভূমিকা রাখছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানো, খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে টিসিবির কার্যক্রম জোরদার করা হচ্ছে। তুলনামূলক কম দামে আমদানি করা কিছু নিত্যপণ্য ভর্তুকি ছাড়াই বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকার চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কমেছে। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ পুরোপুরি কমেছে, এমনটি বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

২২ ঘণ্টা আগে
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা

প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা

১ দিন আগে
অনাবৃষ্টি-পানির সংকটে অস্থির হতে পারে এশিয়ার চালের বাজার

অনাবৃষ্টি-পানির সংকটে অস্থির হতে পারে এশিয়ার চালের বাজার

১ দিন আগে
ডিজিটাল হচ্ছে টিসিবি, বাড়বে ভর্তুকি বিতরণে স্বচ্ছতা

ডিজিটাল হচ্ছে টিসিবি, বাড়বে ভর্তুকি বিতরণে স্বচ্ছতা

১ দিন আগে
জনবল ও ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

জনবল ও ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১ দিন আগে