শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শিক্ষার মান নিশ্চিত না করে অনিয়ম ও অব্যবস্থাপনাকে প্রশ্রয় দেওয়ার কারণে শিক্ষাব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রে ক্ষমতাশালী মহলের হস্তক্ষেপে শিক্ষার্থীদের পাস করানোর চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন জরুরি। শিক্ষায় প্রণোদনা ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
নারীর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের শিক্ষার সুযোগ স্নাতক (অনার্স) পর্যন্ত অবৈতনিক করার প্রস্তাব দিয়েছেন। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুললে এর সুফল পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানকে যুগোপযোগী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।




